1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জে মুদি দোকানে চড়া দামে অ'কটেন বিক্রি, দোকানদারকে জ'রিমানা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

চাঁপাইনবাবগঞ্জে মুদি দোকানে চড়া দামে অ’কটেন বিক্রি, দোকানদারকে জ’রিমানা

আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫৭ Time View

চাঁপাইনবাবগঞ্জে মুদি দোকানে চড়া দামে অ’কটেন বিক্রি, দোকানদারকে জ’রিমানা

আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত একটি ঝটিকা অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে মুদি দোকানদার মকবুল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর চামারপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদর মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মকবুল হোসেন তার মুদি দোকানে অবৈধভাবে অকটেন মজুদ করে চড়া দামে বিক্রি করছিলেন। অভিযান চলাকালে এক ছদ্মবেশী ক্রেতা দোকানে গেলে প্রতি লিটার অকটেনের দাম ২৭০ টাকা দাবি করেন দোকান মালিক। পরে দোকান ও বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ লিটার অকটেন জব্দ করা হয়।

অভিযুক্ত দোকানদার অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ২০ লিটার অকটেন বিধি অনুযায়ী বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইকরামুল হক নাহিদ জানান, মজুত করে অতিরিক্ত দামে তেল বিক্রির অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, অসাধু ব্যবসায়ী, মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যাতে ভোক্তাদের অধিকার রক্ষা করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)