1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বরিশাল বিভাগীয় ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ পেলেন উজিরপুরের কৃতি সন্তান বিচারক নাহিদা রুমানা মিতু - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

বরিশাল বিভাগীয় ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ পেলেন উজিরপুরের কৃতি সন্তান বিচারক নাহিদা রুমানা মিতু

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫৭ Time View

বরিশাল বিভাগীয় ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ পেলেন উজিরপুরের কৃতি সন্তান বিচারক নাহিদা রুমানা মিতু

মো: আসাদুজামান সোহাগ : শিক্ষা ও কর্মক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বরিশাল বিভাগীয় ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’-এ ভূষিত হয়েছেন উজিরপুরের কৃতি সন্তান ও বিচারক নাহিদা রুমানা মিতু।
মঙ্গলবার (৩ মার্চ) বরিশালে আয়োজিত এক অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর এই সম্মাননা প্রদান করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও যুগ্ম সচিব মোহাম্মদ আহসান হাবিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহরুন নাহার মুন্নি।
নাহিদা রুমানা মিতু বরিশাল জেলার উজিরপুর উপজেলা-এর বাসিন্দা। তিনি মোশারফ হোসেন (মানিক মৃধা) ও শাহানারা হোসেনের কন্যা। বর্তমানে তিনি পিরোজপুর জেলা-এ যুগ্ম দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। বিচারিক দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য তিনি সহকর্মী ও সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছেন।
উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ হিসেবে নির্বাচিত হওয়ায় এলাকায় আনন্দের বন্যা বইছে। স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন তার এই অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)