1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
উজিরপুরে সড়ক দু'র্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নি'হত - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

উজিরপুরে সড়ক দু’র্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নি’হত

উজিরপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৩ Time View

উজিরপুরে সড়ক দু’র্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নি’হত

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসে কর্মরত এক সদস্য নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে উপজেলার ইচলাদী শেখের বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রান্ত মন্ডল (২৪) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একজন ফায়ার ফাইটার (আইডি নং: এফ-০০১৩৫২৯)। তিনি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রূপধর গ্রামের পলিন মন্ডলের ছেলে। তার মায়ের নাম বিউটি রানী। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি নোয়াখালী জেলা ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।
গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ জানান, প্রান্ত মন্ডল ব্যক্তিগত মোটরসাইকেলে পাথরঘাটার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে উজিরপুরের ইচলাদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আকিজ গ্রুপের একটি অজ্ঞাতনামা পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি দ্রুত ঢাকা অভিমুখে পালিয়ে যায় বলে জানা গেছে। খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় নিহতের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘাতক যানবাহন শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)