1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বাস-ট্রাকের মুখোমুখি সং'ঘর্ষে আ'হত ৬ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

বাস-ট্রাকের মুখোমুখি সং’ঘর্ষে আ’হত ৬

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৩ Time View

বাস-ট্রাকের মুখোমুখি সং’ঘর্ষে আ’হত ৬

নিজস্ব প্রতিবেদন : গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ভূইয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, খুলনা সদরের টুটপাড়া গ্রামের স্নেহ (২৭) ও তার পিতা আব্দুর রহমান (৬০), সাতক্ষীরা সদরের উত্তর পলাশ পোল গ্রামের কিরণ চন্দ্র মন্ডলের ছেলে দীপঙ্কর কুমার মন্ডল (৫৮), পিরোজপুর সদরের শিকদার মল্লিক গ্রামের নারায়ণ কর্মকারের ছেলে আশিস কর্মকার (৪৫), খুলনা সদরের কাশেম নগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে নিজামুদ্দিন (৫০) ও টাঙ্গাইল সদরের পারবহলী গ্রামের সাদেকুর রহমান (২০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক (মোংলা) থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বাসের অন্তত ৬ জন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন।গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)