1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার : চাকরি হলো তিনজনের প্রতিশ্রুতি ৬৭ জনকে - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার : চাকরি হলো তিনজনের প্রতিশ্রুতি ৬৭ জনকে

আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৭ Time View

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার : চাকরি হলো তিনজনের প্রতিশ্রুতি ৬৭ জনকে

আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ‘একটাই লক্ষ্য হতে হবে দক্ষ, কারিগরি দক্ষতায় সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে গত সোমবার চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। জেলাশহরের উপকণ্ঠে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে এই জব ফেয়ারের আয়োজন করে। কারিগরি শিক্ষার মানোন্নয়নে পরিচালিত এএসএসইটি (অ্যাসেট) প্রকল্পের আওতায় এ জব ফেয়ারের আয়োজন করা হয়।

সকালে ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে জব ফেয়ারের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ড. আব্দুল হক তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাণ গ্রুপের ম্যানেজার (অ্যাডমিন ও এইচআরএম) মেহেদী হাসান। অনুষ্ঠান সঞ্চালনা এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির ফুড টেকনোলজি বিভাগের চিফ ইনস্ট্রাক্টর ড. আরিফুল ইসলাম। এ সময় উপাধ্যক্ষ সেলিম আহমেদসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং বিভিন্ন এলাকার দর্শনার্থী ও চাকরিপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন। এবারের জব ফেয়ারে দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের ১৩টি স্টল অংশ নেয়। চাকরিপ্রত্যাশীদের সরাসরি ইন্টারভিউ ও ভাইভা গ্রহণ করেন অংশগ্রহণকারী কোম্পানিগুলোর প্রতিনিধিরা।
পরে তিনজনকে সরাসরি চাকরিতে নিয়োগ দেয়া হয় এবং বিভিন্ন কোম্পানিতে ৬৭ জনকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। এছাড়া ১৮০ জনের জীবনবৃত্তান্ত জমা নেন কোম্পানিগুলোর প্রতিনিধিরা। প্রধান অতিথি আব্দুল ওয়াহেদ তার বক্তব্যে বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের সরাসরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে এ ধরনের জব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়, দক্ষ জনশক্তি গড়তেও সহায়ক হবে।
এদিকে জব ফেয়ার উপলক্ষে নতুন বাংলাদেশ বিনির্মাণে কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পকারখানার ভূমিকা শীর্ষক একটি সেমিনারও অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন, শিল্পপ্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা গেলে দক্ষ মানবসম্পদ তৈরি এবং বেকারত্ব হ্রাসে ইতিবাচক পরিবর্তন আসবে। সেমিনারে শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রশিক্ষণ ও শিল্পখাতের চাহিদাভিত্তিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)