1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে কৃষকদেরকে নিয়ে উত্তম কৃষি চর্চার প্রশিক্ষণ অনুষ্ঠিত  - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কাউখালীতে কৃষকদেরকে নিয়ে উত্তম কৃষি চর্চার প্রশিক্ষণ অনুষ্ঠিত 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮২ Time View

কাউখালীতে কৃষকদেরকে নিয়ে উত্তম কৃষি চর্চার প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে কৃষি অধিদপ্তরের আয়োজনে, কৃষকদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের হলরুমে শেষ হয়েছে। পার্টনার প্রকল্পের আওতায়  প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চার বিষয়ে কৃষকদের তাত্ত্বিক জ্ঞান প্রদান করা হয়েছে। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের বরিশালের আঞ্চলিক সিনিয়র মনিটরিং অফিসার মোঃ রিয়াজউদ্দিন ও পিরোজপুরের জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ রেজাউল হাসান। এ ছাড়াও প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার বলেন, আমরা কৃষকদের উত্তম কৃষি চর্চার (GAP) বিষয়ে বিস্তারিত শেখানোর চেস্টা করেছি। নিরাপদ ফসল উৎপাদন, কৃষকের স্বাস্থ্য সুরক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশের সুরক্ষা এবং খাদ্য ও পুষ্টি বিষয়ে কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গ্যাপের নিয়ম মেনে সার পৃথিবীতে ফসল উৎপাদন করা হয়। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের দেশেও উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফলস উৎপাদনের দিকে যাচ্ছি।
উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস বলেন, সারা পৃথিবীতে আমাদের কৃষি ফসল রপ্তানী করতে হলে গ্যাপ মেনে ফসল উৎপাদনের কোন বিকল্প নেই। তাছাড়া নিরাপদ ফসলের জন্য বালাইনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বা অপব্যবহার রোধ করার জন্য উত্তম কৃষি চর্চার ব্যবহার জরুরী। আমরা প্রত্যেক কৃষককে প্রশিক্ষণান্তে গ্যাপ সার্টিফিকেট প্রদান করেছি। অদূর ভবিষ্যৎে এর মধ্যে থেকে ভাল কৃষকদেরকে স্মার্ট কৃষি কার্ড প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)