1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বরিশাল-২ আসনে আটজন প্রার্থীর গণসংযোগ শুরু - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

বরিশাল-২ আসনে আটজন প্রার্থীর গণসংযোগ শুরু

উজিরপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৮৯ Time View

বরিশাল-২ আসনে আটজন প্রার্থীর গণসংযোগ শুরু

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) সংসদীয় আসনে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন আটজন প্রার্থী। এসব প্রার্থীরা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারনার জন্য নির্বাচনী মাঠে গণসংযোগে নেমেছেন।

বরিশাল-২ আসন থেকে প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন-বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মোহাম্মদ নেছার উদ্দীন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মোটর গাড়ি মার্কার প্রার্থী মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির (জেপি) মনোনীত বাইসাইকেল মার্কার প্রার্থী আব্দুল হক, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী এম.এ জলিল, গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক মার্কার প্রার্থী রঞ্জিত কুমার বাড়ৈ, ন্যাশনাল পিপিলস্ পার্টি (এনপিপি) মনোনীত আম প্রতীকের প্রার্থী সাহেব আলী।

উজিরপুর উপজেলার সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানিয়েছেন, এ আসনের নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে। এছাড়াও প্রার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। তারা সেই সম্পর্ক বজায় রেখে ও আচরণবিধি মেনে নির্বাচনের প্রচার প্রচারনা চালিয়ে যাবেন। তাছাড়া নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, বরিশাল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৮৩৭ জন। এরমধ্যে পোষ্টাল ভোটার সংখ্যা ৫ হাজার ১০২ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)