1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
দিঘলিয়ায় প্র'তারক চ'ক্রের হু'মকি: সাংবাদিক কিশোর কুমারকে জী'বননাশের হু'মকি - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

দিঘলিয়ায় প্র’তারক চ’ক্রের হু’মকি: সাংবাদিক কিশোর কুমারকে জী’বননাশের হু’মকি

এস.এম.শামীম দিঘলিয়া খুলনা
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৯১ Time View

দিঘলিয়ায় প্র’তারক চ’ক্রের হু’মকি: সাংবাদিক কিশোর কুমারকে জী’বননাশের হু’মকি

দিঘলিয়া প্রতিনিধি, খুলনা : দিঘলিয়ায় একটি প্রতারক চক্রের বিরুদ্ধে অনুদানের নামে অর্থ আত্মসাৎ এবং ঘটনার প্রতিবাদ করায় এক সাংবাদিককে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে একটি প্রতারক চক্র অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে দিঘলিয়ার বারাকপুর মন্দির কমিটির কাছ থেকে কৌশলে উল্লেখযোগ্য মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়।

বিষয়টি প্রকাশ পেলে মন্দির কমিটির সভাপতি ও দিঘলিয়া প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিক কিশোর কুমার ঘটনার প্রতিবাদ করেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে উদ্যোগী হন।
অভিযোগে বলা হয়, এরই পরিপ্রেক্ষিতে প্রতারক চক্রের একজন সদস্য ০১৭৩১০৭২৫৯৩ নম্বর মোবাইল ফোন থেকে সাংবাদিক কিশোর কুমারকে ফোন করে সরাসরি জীবননাশের হুমকি দেয়।

ফোনে হুমকিদাতা বলেন, আত্মসাৎ করা অর্থ নিয়ে কোনো মামলা বা আইনি পদক্ষেপ নেওয়া হলে তিন দিনের মধ্যে গুলি করে হত্যা করা হবে।

ভুক্তভোগী কিশোর কুমার দিঘলিয়া প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য। তিনি দৈনিক নওয়াপাড়া পত্রিকার স্টাফ রিপোর্টার এবং স্পন্দন পত্রিকার দিঘলিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্ব পালনের কারণেই তাকে এই হুমকির শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

ঘটনার পর সাংবাদিক কিশোর কুমার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন এবং দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। তিনি নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন মহল তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)