1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জের পদ্মার চরাঞ্চলে শীতার্তদের পাশে দাঁড়ালো বিজিবি - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার শক্তি বাড়িয়ে প্রবল ঘূ’র্ণিঝড়ে পরিণত ‌‘মুরাসু’, আ’ঘাত হানতে পারে যেসব এলাকায় ‎কাঠের ভা’ঙা সেতুতে ১৫ গ্রামের মানুষের ঝুঁ’কিপূর্ণ চলাচল‎

চাঁপাইনবাবগঞ্জের পদ্মার চরাঞ্চলে শীতার্তদের পাশে দাঁড়ালো বিজিবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৪৪ Time View

বদিউজ্জামান রাজাবাবু : রাজশাহী ব্যুরো : চাঁপাইনবাবগঞ্জে টানা ১০ দিন ধরে সূর্যের দেখা মিলছে না। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। শীতার্ত এসব মানুষের কথা বিবেচনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি) জেলার শিবগঞ্জ উপজেলার পদ্মার চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ করেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)র উদ্যোগে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ফতেপুর কুকড়িপাড়া এলাকায় ৩০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

স্থানীয় বাসিন্দা আঃ লতিব বলেন, চরাঞ্চলে বাতাসের তীব্রতা অনেক বেশি। আর চারদিকে নদী। শুরু হয়েছে ভাঙ্গন। সব মিলিয়ে আমরা খুব বিপদের মধ্যে আছি। গত ১০ দিন ধরে সূর্যের দেখা পায়নি। এতে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কম্বল কেনার টাকা জুটাতে পারছি না। আজকে বিজিবির দেওয়া কম্বল পেয়ে আমি অনেক আনন্দিত।

আকলিমা নামের আরও এক নারী বলেন, গত ১০ দিন ধরে বেড়েছে শীতের তীব্রতা। ছেলে সন্তান নিয়ে কোনোভাবে টিনের ঘরে দিন পার করছি। পদ্মা নদী পার হয়ে আসতে হয় বলে আমাদের খোঁজ রাখে না কেউ। তাই বিজিবির কম্বল পেয়ে আমি অনেক খুশি।

বিজিবি জানায়, গত ১৫ দিন ধরে চাঁপাইনবাবগঞ্জে জেঁকে বসেছে তীব্র শীত। এ কারণে এলাকার অসহায় ও দুস্থ মানুষের কথা বিবেচনা করে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবি’র রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, ৫৩ বিজিবির অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমানসহ বিজিবির বিওপি পর্যায়ের কর্মকর্তারা।এ সময় উপস্থিত ছিলেন বিজিবি’র রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, ৫৩ বিজিবির অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমানসহ বিজিবির বিওপি পর্যায়ের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)