1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
দিঘলিয়ায় গৃহবধূ রুপা আক্তার নি'খোঁজ, এক সপ্তাহেও মেলেনি স'ন্ধান - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

দিঘলিয়ায় গৃহবধূ রুপা আক্তার নি’খোঁজ, এক সপ্তাহেও মেলেনি স’ন্ধান

এস.এম.শামীম দিঘলিয়া খুলনা
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১১৪ Time View

দিঘলিয়ায় গৃহবধূ রুপা আক্তার নি’খোঁজ, এক সপ্তাহেও মেলেনি স’ন্ধান

এস. এম. শামীম, দিঘলিয়া (খুলনা) : খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া থানাধীন খানপাড়া গ্রামের বাসিন্দা রাসেল কবিরের স্ত্রী রুপা আক্তার (২২) নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় নিখোঁজের স্বামী রাসেল কবির দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর–১৫৮৮, তারিখ–৩০ ডিসেম্বর ২০২৫ ইং।

জিডি সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজিগ্রাম এলাকার বাসিন্দা মনির বিশ্বাসের কন্যা রুপা আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাসেল কবির। দাম্পত্য জীবনে তারা খানপাড়া গ্রামে বসবাস করে আসছিলেন।

রাসেল কবির পেশাগত কারণে বেশিরভাগ সময় এলাকায় বাইরে অবস্থান করতেন। গত ২৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে রুপা আক্তার পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

দীর্ঘ সময় পার হলেও স্ত্রী ফিরে না আসায় স্বামী ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি রুপা আক্তারের বাবার বাড়িতেও জানানো হয়। তবে সেখানেও তার কোনো সন্ধান মেলেনি।

এদিকে, রুপা আক্তারের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেলে উদ্বিগ্ন স্বামী বাধ্য হয়ে দিঘলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। সম্ভাব্য আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত নিখোঁজ গৃহবধূর কোনো সন্ধান পাওয়া যায়নি।

অসহায় স্বামী দিকবিদিক ছুটেও স্ত্রী রুপা আক্তারের কোনো খোঁজ না পেয়ে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন। তিনি সকল সহৃদয় মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন কেউ যদি ছবিতে প্রদর্শিত এই গৃহবধূর কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ: ০১৮৯২-৮২৪৩৭৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)