1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
নাচোলের আলোচিত নিখোঁজ কিশোরী ময়মনসিংহ থেকে উদ্ধার - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

নাচোলের আলোচিত নিখোঁজ কিশোরী ময়মনসিংহ থেকে উদ্ধার

আবুল বাশার মিলন
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৫৩১ Time View

আবুল বাশার মিলন : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলের আলোচিত নিখোঁজ কিশোরীকে কে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। নিখোঁজ কিশোরী মৌ (১৪) উপজেলার ফতেপুর দিয়ার খোলসী এলাকার বাসিন্দা। নাচোল থানার এসআই জিয়াউর রহমান এর নেতৃত্বে নাচোল থানা পুলিশের একটি চৌকস টিম ময়মনসিংহ তারাকান্দা থানার ভালকি এলাকা হতে গত মঙ্গলবার রাতে তারাকান্দা থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করে। বুধবার (৩১ ডিসেম্বর)  সকালে আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়।

জানা যায়, গত ২১/১২/২০২৫ ইং নারী শিশু ভিকটিম নিজ বাড়ি থেকে নিখোঁজ হলে ২২/১২/২০২৫ ইং ভিকটিমের বাবা নাচোল থানায় নিখোঁজ জিডি করেন।

পরবর্তীতে নাচোল থানার অফিসার ইনচার্জ এর তত্তাবধানে এসআই জিয়াউর রহমান এর আন্তরিক প্রচেষ্টায় ৮ দিন পর মঙ্গলবার রাতে ময়মনসিংহের তারাকান্দা থেকে উদ্ধার করে কিশোরীকে তার বাবার জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়। ভিকটিমের মা নাচোল থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যতদিন বেঁচে থাকবো আমরা নাচোল থানা পুলিশের এসআই জিয়াউর এর কাছে কৃতজ্ঞ থাকবো। তার কারণে আমার বুকের ধন আমার বুকে ফিরে পাইছি। তারা কোন প্রকার খরচ নেয়া ছাড়াই আমার মেয়েকে উদ্ধার করে দিয়েছে। আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। এসআই জিয়াউর রহমান বলেন, উক্ত নিখোঁজ জিডি পেয়ে তিনি সারাদেশের সকল থানায় নিখোঁজ বেতার বার্তা প্রেরণ করেন ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটমের অবস্থান নির্ণয় করেন এবং পরবর্তীতে অফিসার ইনচার্জ আছলাম আলী স্যারের নির্দেশনায় ও তত্তাবধানে ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশের সহায়তায় ভিকটিম কে উদ্ধার করে তার পিতার জিম্মায় প্রদান করি। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী জানান, এসআই জিয়াউর রহমান নাচোল থানায় যোগদানের পর থেকেই একের এক ভিকটিম উদ্ধার করে চলেছেন। তিনি গত ৬ মাসে প্রায় ১০/১২ জন নিখোঁজ ভিকটিম তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তিনি আরও জানান, নাচোল থানায় জিডি করতে বা ভিকটিম উদ্ধার করতে কোন খরচ লাগে না এবং নিখোঁজ ভিকটিম উদ্ধার করতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)