1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
সড়কে ঝ'রল অ'ন্তঃসত্ত্বা নারীসহ ২ জনের প্রা'ণ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

সড়কে ঝ’রল অ’ন্তঃসত্ত্বা নারীসহ ২ জনের প্রা’ণ

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

সড়কে ঝ’রল অ’ন্তঃসত্ত্বা নারীসহ ২ জনের প্রা’ণ

নিজস্ব প্রতিবেদন : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ও বিকেলের দিকে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার রেজাউল করিমের স্ত্রী অন্তঃসত্ত্বা শেফালী বেগম (৩৫) ও সাঘাটার চিনির পটল গ্রামের শাহ আলমের স্ত্রী সাবিনা বেগম (৪০)।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে রেজাউল করিম তার অন্তঃসত্ত্বা স্ত্রী শেফালী বেগমকে মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে কাটা নামক স্থানে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে শেফালী বেগম মারা যান। এ সময় থানা, হাইওয়ে ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এদিকে, দুপুর ১টার দিকে সাবিনা বেগম ঘুড়িদহ ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য কিনতে অটোভ্যানে রওনা হন। পথিমধ্যে সাঘাটা-চিনিরপটল সড়কে ওয়াপদা বাঁধের দক্ষিণ পাশে ইদ্রিস আলী মাস্টারের বাড়ির মোড় নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাবিনা বেগম নিহত হয়েছেন। এতে মোটরসাইকেল আরোহী মাহমুদুল ইসলাম নামের এনজিও কর্মী গুরুতর আহত হন।

স্থানীয় ঘুড়িদহ ইউনিয়নের হাসান বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে চালকদের অসাবধানতার কারণে এ ঘটনা ঘটে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। নিহত সাবিনার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত মাহমুদুল ইসলামকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)