বদিউজ্জামান রাজাবাবু : রাজশাহী ব্যুরো ; বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এক শুভেচ্ছা বার্তায় বলেন,আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধ আমাদের অংহকার, সার্বভৌমত্ব ও গৌরবের প্রতীক। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ড এবং লাল সবুজের একটি পতাকার নাম জানান দেয় এই দিনটি।
বছর ঘুরে এই দিনটি এলেই বিজয় দিবস উদযাপনে মেতে উঠেন এই দেশের সর্বস্তরের মানুষ। এই দিনটি দেশের মানুষ অহংকার, গর্ববোধের দিন । যে লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা তার মান রাখতে আমরা সদা প্রস্তুত। শ্রদ্ধা জানাই সেই শহীদদের যাদের রক্তের বিনিময়ে আজ আমরা লাল সবুজের একটা পতাকা পেয়েছি, একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি ।
আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সকল বীর সন্তানদের। সেই সাথে চাঁপাইনবাবগঞ্জসহ দেশ ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশীদের জানাই মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা।