1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ইসমাঈল বিশ্বাস - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ইসমাঈল বিশ্বাস

বদিউজ্জামান রাজাবাবু
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৪২ Time View
বদিউজ্জামান রাজাবাবু : রাজশাহী ব্যুরো ;
মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক ও কর্মীবান্ধব জননেতা মোঃ ইসমাইল বিশ্বাস। সোমবার (১৫ ডিসেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি সবার অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
মোঃ ইসমাঈল বিশ্বাস বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির জন্য গৌরবময় একটি দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা ও লাল-সবুজের পতাকা। এই দিনটি জাতির জন্য মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া মুক্তিযুদ্ধে দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে ১৯৭১ সালের এই দিনে দেশ শত্রুমুক্ত হয়। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে উদিত হয় স্বাধীনতার সূর্য। যারা নিজেদের বর্তমানকে বিসর্জন দিয়ে জাতির ভবিষ্যৎ নিশ্চিত করেছেন, সেই সব নাম না জানা শহীদ ও অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।
মোঃ ইসমাঈল বিশ্বাস আরও বলেন, রক্তস্রোত পেরিয়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা গত শতাব্দীর শ্রেষ্ঠ অর্জন। চিরায়ত গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই মুক্তিযুদ্ধ হয়েছিল। সে লক্ষ্য অর্জনে বিএনপি আজও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি দাবি করেন, বারবার গণবিরোধী কর্তৃত্ববাদী শক্তি দেশের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার চেষ্টা করেছে এবং বহুমাত্রিক গণতন্ত্রকে সমাধিস্থ করতে চেয়েছে। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারান্তরীণ করা হয়েছিল। একইভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও একের পর এক মিথ্যা মামলায় ফরমায়েশি সাজা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
ইসমাইল বিশ্বাস বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটে। এখন গণতন্ত্রের ধারাবাহিক চর্চা ও সার্বিক বিকাশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হবে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।
বিজয় দিবসের এই দিনে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির এই নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)