পরিদর্শনকালে তিনি বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করেন। তবে ৭২ নং আটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালরয় দুইজন শিক্ষক মো : মশিউর রহমান ও মাসুমা আক্তার অনুপস্থিত ছিলেন । তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক শিক্ষা অফিসারকে তাৎক্ষণিক নির্দেশনা দেন ইউএনও।
পরিদর্শনের সময় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে কোনো ধরনের উদ্বেগ বা উৎকণ্ঠা দেখা যায়নি। শিক্ষকবৃন্দ জানান, তারা কোনো দাবি–দাওয়া কিংবা আন্দোলনের সঙ্গে যুক্ত নন যা কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত করতে পারে।
ইউএনও মোহাম্মদ আলী সুজা অভিভাবকদের উদ্দেশে বলেন, যেকোনো অনিয়ম বা অপ্রীতিকর পরিস্থিতি দেখলে উপজেলা প্রশাসনকে দ্রুত জানানোর অনুরোধ করছি। তিনি আরও সতর্ক করে বলেন, কেউ সরকারি চাকরিবিধি ভঙ্গ করে একাডেমিক কার্যক্রমে বাধা দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।