বদিউজ্জামান রাজাবাবু : রাজশাহী ব্যুরো : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনূরা-চানলাই বাইপাস এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১ টার সময় এই ঘটনা ঘটে।
আহত এসআই নুরুল ইসলাম আমনূরা পুলিশ তদন্ত কেন্দ্রর আইসি হিসেবে দ্বায়ীত্ব পালন করছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ বলেন, নিয়মিত টহলের সময় ডাকাতের ছুরিকাঘাতে আমনূরা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই নুরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জানা গেছে ঘটনাস্থলে প্রায় বিশজন ডাকাত ছিলেন। ডাকাতরা রাস্তার উপর গাছ কেটে ফেলে রেখে বিভিন্ন যানবহনে ডাকাতি করেন এমনকি এসআই নুরুল কে কোপানোর পরও উক্ত রোডের বিভিন্ন যায়গায় গভির রাত পর্যন্ত ডাকাতি করার খবর পাওয়া গেছে