1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কুষ্টিয়ায় ১৪ কোটি টাকার অ*বৈধ চায়না জাল জ*ব্দ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

কুষ্টিয়ায় ১৪ কোটি টাকার অ*বৈধ চায়না জাল জ*ব্দ

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪২ Time View

কুষ্টিয়ায় ১৪ কোটি টাকার অ*বৈধ চায়না জাল জ*ব্দ

নিজস্ব প্রতিবেদন : কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে প্রায় ১৪ কোটি টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) ও রোববার (১২ অক্টোবর) উপজেলার আশ্রায়ন বিওপি এলাকার চল্লিশপাড়া ও মদনের ঘাটে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।সোমবার (১৩ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান শিকদার বলেন, গত এক বছরে যশোর রিজিয়ন স্বর্ণ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এ সময়ে বিজিবি ১২২ কেজি স্বর্ণ, ৪০০ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে এবং ৪ হাজার ৭৫২টি মানবপাচার বিরোধী সচেতনতামূলক সভা আয়োজন করেছে।তিনি আরও জানান, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ২০২৫ সালে এখন পর্যন্ত ১০৭ কোটি টাকার মাদক, অস্ত্র ও চোরাচালান দ্রব্য জব্দ করেছে এবং ৪৯ কোটি টাকার অবৈধ জাল ধ্বংস করেছে। সর্বশেষ এই অভিযানে ব্যাটালিয়নটি প্রমাণ করেছে যে, তারা শুধু সীমান্ত পাহারায় নয়, জাতীয় সম্পদ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায়ও অগ্রণী ভূমিকা পালন করছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত অবৈধ জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিধি মোতাবেক জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

অভিযানে অংশ নেওয়া বিজিবি কর্মকর্তারা বলেন, কুষ্টিয়া সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বিজিবি। ভবিষ্যতেও তারা জনগণের পাশে থেকে দেশের সার্বিক নিরাপত্তা ও জনস্বার্থে কাজ করে যাবে।

সূত্র – বার্তা ২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)