1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁ*দাবাজির মা*মলায় সমন্বয়ক রাব্বিসহ ৫ জন কা*রাগারে - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

চাঁ*দাবাজির মা*মলায় সমন্বয়ক রাব্বিসহ ৫ জন কা*রাগারে

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২ Time View

চাঁ*দাবাজির মা*মলায় সমন্বয়ক রাব্বিসহ ৫ জন কা*রাগারে

নিজস্ব প্রতিবেদন : চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানায় করা মামলায় গ্রেপ্তার সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের সাত দিনের রিমান্ডের বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিন ধার্য করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ দিন ধার্য করেন। অন্য আসামিরা হলেন আবু সুফিয়ান, আব্দুর রহমান ওরফে মানিক, হাবিবুর রহমান ফরহাদ ও শাহিন হোসেন।এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক নাজমুল ইসলাম তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ সময় আসামিপক্ষে আইনজীবী মাসুদ রানা ও সুমন পারভেজ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

একইসঙ্গে রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। এর আগে আজ সকালে চাঁদা দাবির অভিযোগে আফরুজা শিল্পী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এ মামলায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)