1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে মা সমাবেশের মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ  - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কাউখালীতে মা সমাবেশের মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ Time View

কাউখালীতে মা সমাবেশের মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ 

কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও স্কুল ডে উদযাপন করা হয়। প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রান্তিক মূল্যায়নের ফলাফল শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে তুলে দেয়। শিক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষা পদ্ধতি ফিরে পেয়ে খুবই আনন্দিত এবং তারা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে যোগদান করে।এ উপলক্ষে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মা সমাবেশের মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও স্কুল ডে উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ফলাফল তুলে দেন, কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ইউআরসি কর্মকর্তা মোঃ লুৎফর রহমান। এ সময় বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি নাজমুন নাহার, আবুল কালাম, লাবিন প্রমুখ। মা সমাবেশে প্রায় শতাধিক মায়েরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাবিবুল্লাহ ফকির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)