1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও দলকে জেতাতে পারলেন না সাকিব - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও দলকে জেতাতে পারলেন না সাকিব

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৫১ Time View

নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও দলকে জেতাতে পারলেন না সাকিব

নিজস্ব প্রতিবেদন : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ধারাবাহিক পারফরম্যান্স দেখালেও জয় পেল না সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৪৬ রানে থেমে যায় দলটি। সাকিব বল হাতে নিয়ন্ত্রিত বোলিং করলেও জয় এড়ানো সম্ভব হয়নি।

বুধবার রাতে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে অ্যান্টিগা। ইনিংসের শুরুতেই রাকিম কর্নওয়াল ও করিমা গোরকে হারিয়ে চাপে পড়ে দলটি। ওপেনার জুয়েল অ্যান্ড্রু ৩১ বলে ৪০ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও মাঝের সারিতে বড় অবদান রাখতে পারেননি কেউ। সাকিবও ব্যর্থ হয়েছেন, করেছেন মাত্র ১৪ বলে ১৩ রান। শেষদিকে ইমাদ ওয়াসিমের ২৫ বলে ৩৭ ও উসামা মিরের ২৬ বলে ৩৪ রানে কোনোমতে দেড়শ’র কাছাকাছি যায় অ্যান্টিগা।তবে এই রান প্রতিপক্ষকে চাপে ফেলতে যথেষ্ট হয়নি। নাইট রাইডার্সের বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ আমির, তিনি নিয়েছেন ৩ উইকেট। এছাড়া আকিল হোসেন ও আন্দ্রে রাসেল শিকার করেছেন ২টি করে উইকেট।লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই কলিন মানরোকে ফিরিয়ে দেন সাকিব আল হাসান। তবে এরপর আর কোনো বাধা আসেনি। কেসি কার্টি ও অ্যালেক্স হেলসের ৮৭ রানের জুটিতে জয় সহজ হয়ে যায় নাইট রাইডার্সের জন্য। চার নম্বরে নেমে নিকোলাস পুরান মাত্র ১১ বলে ২৩ রান করে ম্যাচ শেষ করে দেন দ্রুতই। হেলস খেলেছেন ৮৮তম টি-টোয়েন্টি ফিফটি, যা তাকে সর্বাধিক ফিফটি করা ব্যাটসম্যানদের তালিকায় ষষ্ঠ স্থানে তুলেছে।শেষ পর্যন্ত ৮ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয়ে মাঠ ছাড়ে নাইট রাইডার্স। অ্যান্টিগার হয়ে সাকিব নিয়েছেন ১ উইকেট, আরেকটি উইকেট শিকার করেছেন জেইডেন সিলস।এই হারের পরও ৭ ম্যাচে ৩ জয়ে শীর্ষে আছে সাকিবের অ্যান্টিগা। তবে বাকি দলগুলো তাদের চেয়ে কম ম্যাচ খেলেছে। দ্বিতীয় স্থানে থাকা ত্রিনবাগোও খেলেছে ৪ ম্যাচে, জিতেছে তিনটিতে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)