1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণা

মোঃ রফিকুল ইসলাম
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩৫৫ Time View

বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণা

মোঃ রফিকুল ইসলাম::বরিশালের বাবুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন রহমতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৯টি ওয়ার্ডে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

গত সোমবার (২৬ আগস্ট) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন স্থানে কর্মীসভা অনুষ্ঠিত হয়। এসব কর্মীসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে ওয়ার্ড পর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদক বাছাই করা হয়।

কর্মীসভায় মোট ৯টি ওয়ার্ডের মধ্যে ৭টি স্থানে পৃথক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত নেতাকর্মীরা আলোচনা ও মতামতের মাধ্যমে নেতৃত্ব বাছাই করেন। দীর্ঘদিন পর ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ঘোষিত নেতৃত্বের তালিকা

১ নং ওয়ার্ড: সভাপতি মোঃ এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।

২ নং ওয়ার্ড: সভাপতি মোঃ ইসমাইল ব্যাপারী, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন ব্যাপারী।

৩ নং ওয়ার্ড: সভাপতি মোঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন।

৪ নং ওয়ার্ড: সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ কালাম সিকদার।

৫ নং ওয়ার্ড: সভাপতি মোঃ এনামূল হক, সাধারণ সম্পাদক মোঃ নেকবার আলী হাওলাদার।

৬ নং ওয়ার্ড: সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মোক্তার।

৭ নং ওয়ার্ড: সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু খালিফা।

৮ নং ওয়ার্ড: সভাপতি মোঃ মোফাজ্জেল খান, সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন।

৯ নং ওয়ার্ড: সভাপতি মোঃ আঃ লতিফ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ বাবুল সরদার।

কর্মীসভায় সভাপতিত্ব করেন রহমতপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আ. করিম হাওলাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র শাহা।

প্রধান ও বিশেষ অতিথি

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম, রহমতপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রাজন সিকদার, বিএনপি নেতা মনিরুজ্জামান খোকন মাস্টার, হাসানুজ্জামান খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম আহবায়ক ভিপি জুয়েল, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শামিম, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিক আল আমিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আকিব হোসেন ইমরান, উপজেলা জাসাস সভাপতি জসিম উদ্দিন হাওলাদার, বাবুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি আসিফ সিকদার প্রমুখ।

সভায় অতিথিরা বলেন, তৃণমূল পর্যায়ের নেতৃত্ব গড়ে তোলা হলে সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। জনগণের অধিকার আদায়ের সংগ্রামে বিএনপির কর্মীরা সবসময় ঐক্যবদ্ধ। নতুন নেতৃত্ব দায়িত্বশীলভাবে দলের কর্মসূচি বাস্তবায়ন ও সংগঠনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

দীর্ঘদিন পর রহমতপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার ফলে স্থানীয়ভাবে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকরা দায়িত্বশীল থেকে দলের প্রতি আনুগত্যের সাথে কাজ করবেন—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)