1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে জমে উঠেছে চারার হাট কোটি টাকার কেনাবেচা  - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কাউখালীতে জমে উঠেছে চারার হাট কোটি টাকার কেনাবেচা 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৮৫ Time View

কাউখালীতে জমে উঠেছে চারার হাট কোটি টাকার কেনাবেচা 

কাউখালী প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের নার্সারিতে চারা উৎপাদনের বৃহত্তম কেন্দ্র হচ্ছে পিরোজপুরের কাউখালী, স্বরূপকাঠি, ভান্ডারিয়া, নাজিরপুর সহ উপজেলার বিভিন্ন নার্সারি থেকে চারা বাজারজাত করার জন্য নিয়ে আসা হয় কাউখালীর হাটে। সপ্তাহে শুক্র ও সোমবার কাউখালীর হাটে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ চারা ক্রয় বিক্রয়  করা হয়। জ্যৈষ্ঠ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত চারা কেনাবেচার মৌসুম। তবে আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে চারা বেশি বেচাকেনা হয়। কাউখালী থেকে নার্সারিতে উৎপাদিত চারা শুধু কাউখালী নয়, এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ক্রেতারা পাইকারি ও খুচরা মূল্যে রোপন কিংবা বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যায়। এ এলাকার নার্সারিতে উৎপাদিত চারাগুলো টেকসই। ফলে দেশের পিরোজপুর,বাগেরহাট, খুলনা, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, গোপালগঞ্জসহ দক্ষিণ ও মধ্য অঞ্চলে প্রতিটি উপজেলায় এ এলাকার নার্সারি চারা সরবরাহ করা হয়। হাটবাজারে কেনা বেচা ছাড়াও পাইকাররা সরাসরি এলাকার বিভিন্ন নার্সারিতে গিয়ে তাদের পছন্দমত বিভিন্ন প্রজাতির চারা কিনে নিয়ে যান। এলাকার নার্সারিতে উৎপাদিত চারার মধ্যে রয়েছে, আম, কাঁঠাল, লিচু, নারকেল, পেয়ারা, ছবেদা, লকোট, আমড়া, আমলকি, জলপাই, বড়ই, মাল্টা, সুপারি,জামসহ ২০/২৫ প্রজাতির ফলের চারা বিক্রয় করা হয়। এছাড়া রেন্টটি, মেহগনি, চাম্বল, আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির বনজ চারা কেনাবেচা হয়। ব্রিটিশ আমল থেকে কচা, সন্ধ্যা ও চিড়াপাড়া নদীর কল ঘেঁষে অবস্থিত কাউখালী বন্দরের চারারহাট।
চারা কিনতে আসা ঝালকাঠির রাজাপুর উপজেলার মোহাম্মদ কিবরিয়া জানান, চারা মৌসুমে প্রতিবছর কাউখালী হাট থেকে প্রায় লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির চারা কিনে নিয়ে যায়। মঠবাড়ীয়া উপজেলা থেকে চারা ক্রয় করতে আসা মোঃ ছগির হোসেন বলেন, আমরা প্রতি মৌসুমে দলবল সহ কাউখালী চারার হাট থেকে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ চারা ক্রয় করে নিয়ে যায়। এখানকার উৎপাদিত চারা গুলোর মান খুবই ভালো। চারা ব্যবসায়ী আবু হানিফ জানান, তিন বিঘা জমির উপর নার্সারিতে বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করে বছরের একটি মৌসুমে  ৪/৫ লাখ টাকা আয় করেন। স্বরূপকাঠি উপজেলার নার্সারি মালিক সৌরভ ব্যাপারী জানান, প্রতি হাটে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার বিভিন্ন প্রজাতির চারা আমি বিক্রি করি। চারা ব্যবসায়ী সাইফুল্লাহ মনির জানান, প্রকারভেদে প্রতি পিচ আমের চারা ১৫০/২৫০ টাকা, প্রতি পিচ মালটা২০০/৪০০ টাকা, নারকেল চারা ৩০০ থেকে ৮০০ টাকা, সুপারি চারা ২৫/৫০ টাকায় বিক্রয় করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সোমা দাস জানান, কাউখালীতে স্থানীয় পর্যায়ে নার্সারিতে উৎপাদিত চারাগুলির মান খুবই ভালো। আমরা সার্বক্ষণিক নার্সারীর মালিকদের পরামর্শ দিয়ে থাকি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)