1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
সাংবাদিক তুহিন হ*ত্যার প্র*তিবাদ ও হ*ত্যাকারীদের শা*স্তির দা*বিতে চাঁপাইনবাবগঞ্জে মা*নববন্ধন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

সাংবাদিক তুহিন হ*ত্যার প্র*তিবাদ ও হ*ত্যাকারীদের শা*স্তির দা*বিতে চাঁপাইনবাবগঞ্জে মা*নববন্ধন

আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৯২ Time View

সাংবাদিক তুহিন হ*ত্যার প্র*তিবাদ ও হ*ত্যাকারীদের শা*স্তির দা*বিতে চাঁপাইনবাবগঞ্জে মা*নববন্ধন

আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতারা বলেন, তুহিনের হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে নয়, গণমাধ্যমের স্বাধীনতাকে আঘাত করেছে। এই হত্যাকাণ্ডের পেছনে থাকা সকল ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে সারাদেশের সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
এসময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলা ও হত্যার ঘটনায় দ্রুত বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাবেক সভাপতি শহিদুল হুদা অলক, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান রাজাবাবু। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)