1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জে সমন্বয়ক পরিচয়ে চাঁ*দা নিতে গিয়ে ধ*রা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

চাঁপাইনবাবগঞ্জে সমন্বয়ক পরিচয়ে চাঁ*দা নিতে গিয়ে ধ*রা

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৯৫ Time View

চাঁপাইনবাবগঞ্জে সমন্বয়ক পরিচয়ে চাঁ*দা নিতে গিয়ে ধ*রা

নিজস্ব প্রতিবেদন : চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি এবং স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনার সময় গণপিটুনি দিয়ে সোহেল রানা নামে এক যুবককে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এ সময় সোহেলের আরও তিন সহযোগী পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগরে এক বাড়িতে এ ঘটনা ঘটে।আটক সোহেল পৌরসভার নয়াগোলা এলাকার বাসিন্দা। তিনি শহরের একটি বেসরকারি পলিটেকনিকের ছাত্র।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সেই বাড়িতে যান সোহেল রানাসহ চারজন যুবক। বাড়ির ভেতরে ঢুকে তারা দাবি করেন, বাড়িতে বাল্যবিয়ে হচ্ছে। বাল্যবিয়ের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারা চাঁদা দাবি করেন।

কথাকাটাকাটির এক পর্যায়ে বাড়ির নারীদের মারধর করেন তারা। দুজনের গলায় থাকা দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। এ সময় বাড়ির লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করলে এলাকাবাসী এসে সোহেলকে আটক করে গণপিটুনি দেন। এ সময় বাকিরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ এসে সোহেলকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম বলেন, সোহেল একটি বাল্যবিয়ে প্রতিরোধে চাঁদা দাবির ঘটনায় আটক হয়েছেন বলে শুনেছি। সোহেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটিতে ছিল না। তবে সে জুলাই যোদ্ধা। কেউ যদি জুলাই বিপ্লবের নাম করে অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয়ে কোনো অপকর্মে লিপ্ত হয়, তবে তার শাস্তি দাবি করছি।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান কালবেলাকে বলেন, পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছি।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)