1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ফরিদপুরে জাল দলিল তৈরি: ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ড, বাতিল হলো ভূয়া দলিল - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ফরিদপুরে জাল দলিল তৈরি: ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ড, বাতিল হলো ভূয়া দলিল

মোঃ রাজীব হোসেন টঙ্গী-পূবাইল (গাজীপুর)প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২১১ Time View

ফরিদপুরে জাল দলিল তৈরি: ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ড, বাতিল হলো ভূয়া দলিল

মোঃ রাজীব হোসেন টঙ্গী-পূবাইল (গাজীপুর)প্রতিনিধি:পাবনার ফরিদপুর উপজেলায় সরকারি খাসজমি ও ব্যক্তিমালিকানাধীন জমি জাল কাগজপত্রে রেজিস্ট্রির মাধ্যমে আত্মসাতের চেষ্টায় অভিযুক্ত একজনকে ১০ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অদ্য ২৯ জুলাই ২০২৫, ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোশেদ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ রায় ঘোষণা করা হয়। অভিযুক্ত রুলদহ গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম (পিতা: সেলিম হোসেন) এর বিরুদ্ধে মরহুম আব্দুল হামিদ প্রামানিকের নামীয় ৪৪ শতাংশ জমি নিজের নামে জাল দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করার অভিযোগ প্রমাণিত হয়। দলিল নম্বর ছিল ৪০৮৫।
মসজিদ কমিটির সভাপতি মো. সাইফুল ইসলামের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ফরিদপুর উপজেলা ভূমি অফিস এবং পাবনা সদর মডেল থানার রেকর্ড শাখা যৌথভাবে তদন্ত করে। যাচাই-বাছাই শেষে দলিলটি ভূয়া বলে নিশ্চিত হওয়া যায়। জেলা রেজিস্ট্রার অফিসের রেকর্ড অনুযায়ী, উক্ত দলিলটির কোনো অস্তিত্ব নেই এবং পূর্ববর্তী রেজিস্ট্রির দলিলপত্রেও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
এছাড়া, ফরিদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের নোটিশ অনুযায়ী, সংশ্লিষ্ট জমির মালিকানা ও রেকর্ড যাচাইয়ে মোট তিনটি দলিলের মধ্যে ৪৪ শতাংশ জমির মালিকানা দাবিকারীদের হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। তদন্তে জানা যায়, ৮৮ শতাংশ জমির মালিকানা দাবির তিনটি দলিলই জাল এবং অবৈধভাবে প্রস্তুতকৃত।
আদালতের নির্দেশে ৪০৮৫ নম্বর দলিলটি বাতিল ঘোষণা করা হয় এবং অভিযুক্ত শরিফুল ইসলামকে তাৎক্ষণিকভাবে পুলিশ হেফাজতে নিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, প্রশাসনের এমন সাহসী পদক্ষেপে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছে এবং এই ঘটনায় জাল দলিল চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)