1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
পার্সেল রাখার জন্য কিনলেন ফ্ল্যাট: অনলাইন শপিংয়ে আসক্ত এক নারী - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

পার্সেল রাখার জন্য কিনলেন ফ্ল্যাট: অনলাইন শপিংয়ে আসক্ত এক নারী

আন্তর্জাতিক ডেস্ক::
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৭৫ Time View

পার্সেল রাখার জন্য কিনলেন ফ্ল্যাট: অনলাইন শপিংয়ে আসক্ত চীনের নারী ওয়াং

 আন্তর্জাতিক ডেস্ক::অনলাইন শপিং আজকের যুগে নতুন কিছু নয়। তবে এই শখ কখনো কখনো রূপ নেয় চরম আসক্তিতে। এমনই এক বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছেন চীনের সাংহাই শহরের ৬৬ বছর বয়সী এক নারী, ওয়াং। লাগামহীন কেনাকাটার ফলে নিজের বাড়িতে পার্সেল রাখার জায়গা সংকট হওয়ায় অবশেষে তিনি কিনে ফেলেছেন নতুন একটি ফ্ল্যাট—শুধুমাত্র পার্সেল রাখার জন্য!

একাকী বসবাস করা এই ধনী নারীর মেয়ে থাকেন বিদেশে। আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পর্কও ন্যূনতম। একাকীত্ব দূর করতে তিনি বেছে নেন অনলাইন শপিংকে। দিনে দিনে সেটিই পরিণত হয় এক ধরনের মানসিক নেশায়। প্রতিদিন তার ঠিকানায় আসত অগণিত পণ্য—জমে থাকত না খোলা প্যাকেটের পাহাড়।

এক পর্যায়ে অবস্থা এমন দাঁড়ায় যে, ঘরের প্রতিটি জায়গা, এমনকি নিচতলার গ্যারেজ পর্যন্ত ভরে ওঠে প্যাকেটে। হাঁটার জায়গাও থাকত না। বাধ্য হয়ে ওয়াং নিজের বাসার পাশেই আরও একটি সম্পূর্ণ ফ্ল্যাট কিনে ফেলেন, শুধুমাত্র এই পার্সেলগুলো রাখার জন্য।

চীনের জনপ্রিয় গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, ওয়াং অনলাইন কেনাকাটায় খরচ করেছেন প্রায় ২০ লাখ ইউয়ান, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় কয়েক কোটি টাকা। তার কেনাকাটার তালিকায় ছিল নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাদ্যসামগ্রী, বিলাসবহুল প্রসাধনী, এমনকি সোনার গয়নাও।

এই ঘটনা এখন চীনে সামাজিক মাধ্যমে ভাইরাল। অনেকেই একে ‘অসাধারণ বিলাসিতা’ হিসেবে দেখলেও, অন্যরা উদ্বেগ প্রকাশ করেছেন—এই ঘটনা অনলাইন শপিং আসক্তির এক ভয়াবহ উদাহরণ। একা থাকা মানুষদের মানসিক অবস্থা এবং প্রযুক্তিনির্ভর জীবনের নেতিবাচক প্রভাব নিয়েও নতুন করে আলোচনার সূত্রপাত ঘটেছে ওয়াংয়ের এই ব্যতিক্রমী ঘটনায়।

📺 ভিডিও সূত্র:
YouTube – ঘটনা দেখুন এখানে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)