1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
সমাবেশে আসার পথে সড়ক দু*র্ঘটনায় জামায়াত নেতা নি*হত - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

সমাবেশে আসার পথে সড়ক দু*র্ঘটনায় জামায়াত নেতা নি*হত

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৪৪ Time View

সমাবেশে আসার পথে সড়ক দু*র্ঘটনায় জামায়াত নেতা নি*হত

নিজস্ব প্রতিবেদন : ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা আবু সাঈদ নিহত হয়েছেন। নিহত সাঈদ খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির।

শুক্রবার (১৮ জুলাই) রাত ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের বহরে রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম।

সফরসঙ্গী সূত্রে জানা যায়, শনিবার জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সম্মেলনে যোগদানের উদ্দেশে আবু সাঈদের নেতৃত্বে খুলনার দাকোপ উপজেলা থেকে চারটি বাসে তারা রওনা হন। রাত ৩টার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুখে হাইওয়ে থানার সামনে সবকটি বাস পার্কিং করে বিরতি নেন। অনেকে বাস থেকে নেমে চা খেতে দোকানে যায় এবং আমিরসহ সাত-আটজন বাসের সামনেই দাঁড়িয়ে থাকেন।হঠাৎ খুলনা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছনের তিন নম্বর বাসকে ধাক্কা দেয়। এতে ১ নম্বর বাসের সামনে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ পড়ে গিয়ে নিহত হন। দাঁড়িয়ে থাকা সাত আট জনসহ বাসের ভেতরে থাকা অনেকে আহত হয়েছেন।

এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রাকিবুজ্জামান বলেন, আমার থানার সামনে এমন ঘটনা ঘটেছে আমার জানা নেই। আমি ছুটিতে রয়েছি।

খুলনা দাকোপ থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, জামায়াত ইসলামের সম্মেলনে যাওয়ার পথে ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহতের খবর শুনেছি। উপজেলা আমির আবু সাঈদ স্থানীয় একটি মাদ্রাসার সহকারী শিক্ষক পদে চাকরি করেন।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)