1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ওয়াশিমের লাশ ৩ মাস পর ফেরত পেল পরিবার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ওয়াশিমের লাশ ৩ মাস পর ফেরত পেল পরিবার

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৯৫ Time View

পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি::ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারানো যুবক ওয়াশিমের লাশ অবশেষে তিন মাস পর স্বদেশের মাটিতে ফিরল। বাংলাদেশ-ভারত সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বিএসএফ আজ (৫ জুলাই) দুপুরে লাশটি ৫৮ বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

নিহত ওয়াশিম (২৫) উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে।

প্রায় তিন মাস আগে পলিয়ানপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন ওয়াশিম। দীর্ঘ সময় ধরে লাশ ফেরত পেতে পরিবারসহ স্থানীয়রা ছিল হতাশ ও শোকাহত। কিন্তু মহেশপুর ব্যাটালিয়ন (৫৮) বিজিবির নিরলস প্রচেষ্টা ও কূটনৈতিক যোগাযোগের ফলে শেষমেশ আয়োজিত হয় পতাকা বৈঠক।

এসময় বিজিবি, পুলিশ প্রশাসন এবং উভয় দেশের সীমান্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজিবির পক্ষ থেকে লাশ গ্রহণের পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শোকার্ত পরিবারের সদস্যরা চোখের জলে প্রিয়জনকে গ্রহণ করেন।

স্থানীয়রা বলেন, “যদিও অনেক দেরি হয়েছে, তবু আমরা কৃতজ্ঞ—অন্তত সন্তানের মরদেহটা তো পেলাম।”
অনেকে বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “৫৮ বিজিবি অধিনায়কের প্রচেষ্টাতেই এটি সম্ভব হয়েছে। আমরা তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”

এ ঘটনার মধ্য দিয়ে আবারও সীমান্তে মানুষের জানমালের নিরাপত্তা এবং জীবন-মূল্যের গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)