৯৪ হাজার টাকা, হ্যান্ডকাপ ও মোবাইল উদ্ধার
বগুড়া প্রতিনিধি:বগুড়া শহরতলীর সাবগ্রাম এলাকায় সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর এক ছিনতাই ঘটনা। এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) ব্যবহৃত গাড়ি নিয়ে ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছে এপিবিএনের এক ড্রাইভারসহ মোট পাঁচজন।
বুধবার ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৯৪ হাজার টাকা, একটি হ্যান্ডকাফ ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মূল অভিযুক্ত ড্রাইভারের নাম আল হাদি (কং–৪৫৯)। সে সোনাতলা উপজেলার চাড়ালকান্দি গ্রামের সাইফুল ইসলামের পুত্র।
সরকারি পরিচয়, বাহিনীর গাড়ি—সবকিছু ব্যবহার করেই চালাচ্ছিল ছিনতাই!
পুলিশ সূত্র জানায়, এপিবিএনের পোশাকধারী ড্রাইভার আল হাদি সরকারি বাহিনীর গাড়ি ব্যবহার করে এই ছিনতাই কর্মকাণ্ডে অংশ নেয়। তার সঙ্গে থাকা অন্য চারজনও সংঘবদ্ধভাবে অপকর্মে যুক্ত ছিল। ঘটনা জানাজানির পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বগুড়ার মানুষের মুখে একটাই প্রশ্ন—‘যদি রক্ষকই ভক্ষক হয়, তাহলে রক্ষা করবে কে?’
এই ঘটনার পরে শহরজুড়ে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—এপিবিএনের গাড়ি কীভাবে অপব্যবহৃত হলো? বাহিনীর লোকজনই যদি ছিনতাইয়ে জড়িয়ে পড়ে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
📌 নোট: ঘটনার বিস্তারিত তথ্য, আরও নাম, ও অভিযানের বিবরণ আসছে…