লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন পদে পদোন্নতি, দেশসেবায় অঙ্গীকার
আর.জে রবিউল ইসলাম ফরাজি: প্রতিবেদক | দেশের প্রতিরক্ষা বাহিনীতে আরও এক গর্বের নাম যুক্ত হলো ডুমুরতলা গ্রামের সন্তান অনিক বিশ্বাসের মাধ্যমে। বরিশাল জেলার মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের ছোট্ট জনপদ ডুমুরতলার আলো জ্বালিয়ে এবার বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন অনিক বিশ্বাস।
তিনি মুলাদী উপজেলা ৪ নং গাছুয়া ইউনিয়ন এর ডুমুরতলার আলমগীর হোসেন বিশ্বাসের মেধাবী ও স্বপ্নবাজ মেজ ছেলে। তার এই পদোন্নতি শুধু পরিবার নয়, পুরো এলাকাবাসীর কাছে এক বিশাল গর্ব ও আনন্দের বার্তা বয়ে এনেছে।
সেনাবাহিনীর রীতিনীতি অনুযায়ী সম্প্রতি অনিক বিশ্বাসকে আনুষ্ঠানিকভাবে ক্যাপ্টেন ব্যাচ পরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তটি ছিল এক অনন্য সম্মান ও আবেগঘন স্মৃতি। পোশাকের প্রতিটি ব্যাজ ও স্ট্রাইপ যেন শুধু সামরিক মর্যাদার প্রতীক নয়, বরং তাতে লুকিয়ে আছে অনিকের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ আর নিষ্ঠার গল্প।
পরিবারের গর্ব, দেশের জন্য স্বপ্ন
অনিক বিশ্বাসের ছোট কাকা, ইঞ্জিনিয়ার জাকির বিশ্বাস জানান, “আমরা পরিবারের পক্ষ থেকে অত্যন্ত গর্বিত। সে দেশের জন্য কাজ করছে—এটা আমাদের জন্য বড় অর্জন। আমি সকলের কাছে অনিকের জন্য দোয়া চাই, যেন সে সততা, সাহসিকতা ও দেশপ্রেম নিয়ে দেশের সেবা করতে পারে।”
ছেলেবেলা থেকেই অনুপ্রেরণার মানুষ
অনিকের শিক্ষাজীবনও ছিল উজ্জ্বল। স্কুল জীবন থেকেই তিনি ছিলেন দায়িত্বশীল, শৃঙ্খলাপূর্ণ ও স্বপ্নবান। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি সেনাবাহিনীতে যোগ দেন, এবং নিজেকে তুলে ধরেন এক মেধাবী, সৎ ও সাহসী অফিসার হিসেবে।
তিনি সবসময় বিশ্বাস করতেন, “দেশপ্রেম