বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর যুব বিভাগের মাদকবিরোধী র্যা’লি ও সমাবেশ
মোঃ রফিকুল ইসলামঃ বাবুগঞ্জে কলেজগেট মোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ আজ ২৬ জুন রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়!
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর যুব বিভাগের বরিশাল জেলা সভাপতি নুরুল হক সোহরাব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাও. মোঃ রফিকুল ইসলাম, যুব বিভাগের বরিশাল জেলা সেক্রেটারী আসাদুজ্জামান সবুজ,
বাবুগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি মো: নোমান হোসাইন, উপজেলা যুব বিভাগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাছুম বিল্লাহ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ফায়জুল হক সোহাগ। প্রধান অতিথির বক্তব্য নুরুল হক সোহরাব বলেন মাদকের বিরুদ্ধে কথা বলতেন যারা মাদক নির্মুল অভিযানে দায়িত্বে ছিলেন তারাই সমাজে মাদক ব্যবসার হোতা ছিল!
মাদকের করাল আঘাত থেকে জাতির এই ক্লান্তিলগ্নে যুব সমাজকে বাঁচাতে জামায়াতে ইসলামীর ছায়াতলে এসে ইসলামী নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই! এক্ষেত্রে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তির সচেতনতা দরকার এবং সকল প্রকার সহযোগিতা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠন তাদেরকে সর্বোচ্চ পাশে থাকার আশ্বাস দেন!