1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাহালুতে ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী প্রেমের টানে উ*ধাও অ*পহরণ মা*মলায় আ*টক ১ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কাহালুতে ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী প্রেমের টানে উ*ধাও অ*পহরণ মা*মলায় আ*টক ১

মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়া
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৭৬ Time View

কাহালুতে ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী প্রেমের টানে উ*ধাও অ*পহরণ মা*মলায় আ*টক ১

মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের কুশলিহার গ্রামের প্রবাসী লিটন সরদারের কণ্যা ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী লিহা মনি (১৪),প্রেমের টানে উধাওয়ের খবর পাওয়া গেছে। এ ঘটনায় অপহরণ মামলায় ১ জনকে আটক করেছে কাহালু থানা পুলিশ।
স্থানীয় ও মামলা সুত্রে জানা যায়, বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের কুশলিহার পুর্বপাড়া গ্রামের প্রবাসী লিটন সরদারের কণ্যা, ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী লিহা মনি (১৪) ও একই গ্রামের মৃত্যু মো. হানিফের পুত্র ইমরান হোসেন (১৯) এর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে প্রেমের টানে তারা অজানার উদ্যেশে পাড়ি জমায়। তখন লিহা মনির মাতা মোছা.রোজিনা খাতুন বাদি হয়ে, কাহালু থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কাহালু থানা পুলিশ ইমরানের পরিবারকে চাপ দিলে, ইমরানের বড়ো ভাই শাহিন মিয়া অনেক খোঁজাখুঁজি করে ইমরান ও লিহা মনিকে উদ্ধার করে কাহালু থানা পুলিশের মাধ্যমে তার মা রোজিনা খাতুনের হাতে সোপর্দ করে দেন।
তারপর পারিবারিক চাপে, জোর করে অন্যত্রে বিবাহ দেওয়া হয় তাকে।
কিন্তু সেখানে সংসার করতে রাজি নয় লিহা মনি।
আবারও পছন্দের ছেলে ইমরানের সাথে পালিয়ে যায় সে।
লিহা মনির মা রোজিনা খাতুন, পুণরায় তার কণ্যাকে উদ্ধারের আবেদন জানিয়ে, মৃত্যু মো. হানিফের পুত্র ইমরান হোসেন (১৯), বুড়া মুল্ল্যার পুত্র নুরুল ইসলাম (৩৫), ফকির আলীর পুত্র খলিল মিয়া (৪৫), উভয়ের সাং কুশলিহার, পোঃ তালোড়া, থানাঃ কাহালু, জেলাঃ বগুড়াগনকে বিবাদী করে, জেলা বগুড়ার নারী ও শিশু দমন ট্রাইবুনালে একটি অপহরণ মামলা দায়ের করেন।
এ ঘটনায় ফকির উদ্দিনের পুত্র খলিল মিয়াকে আটক করেছে কাহালু থানা পুলিশ।
এব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ নিকট মোবাইলে জানতে চাইলে, তিনি অপহরণ মামলায় খলিল মিয়াকে আটকের বিষয়ে নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)