1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
গৌরনদীতে দুই মাস পূর্ণ করলেন ইউএনও রিফাত আরা মৌরি: জনগণের পাশে থাকার অঙ্গীকার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

গৌরনদীতে দুই মাস পূর্ণ করলেন ইউএনও রিফাত আরা মৌরি: জনগণের পাশে থাকার অঙ্গীকার

শামীম মীর গৌরনদী উপজেলা প্রতিনিধি।।
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১২৯ Time View

গৌরনদীতে দুই মাস পূর্ণ করলেন ইউএনও রিফাত আরা মৌরি: জনগণের পাশে থাকার অঙ্গীকার

শামীম মীর গৌরনদী উপজেলা প্রতিনিধি ::: গত ২১ জুন ২০২৫, শনিবার গৌরনদী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক হিসেবে রিফাত আরা মৌরি দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি শুধু প্রশাসনিক দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি জনগণের মাঝে গিয়ে কাজ করে যাচ্ছেন।

দুই মাসের অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় ইউএনও লিখেছেন—

এই দুই মাসে বহু মানুষ তাদের সমস্যা ও প্রত্যাশার কথা জানিয়েছেন। কিছু কিছু হয়তো সমাধান করতে পেরেছি, কিছু পারিনি। তবে চেষ্টা করেছি সকলের কথা শোনার। আমি সুপার হিউম্যান নই, সীমাবদ্ধতা আমারও আছে। তবুও আন্তরিকতা দিয়ে কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ।”

 

তিনি আরও বলেন—

গৌরনদীর কোথাও জলাবদ্ধতা, কোথাও অবকাঠামো ও রাস্তাঘাটের সমস্যা, আবার কোথাও বহু পুরনো অনিয়ম—সবকিছু একসাথে সমাধান করা সম্ভব না হলেও আমি প্রতিটি সমস্যা আন্তরিকভাবে দেখার চেষ্টা করছি। সমস্যা যেমন অনেক, প্রত্যাশাও কম নয়। তবে আমি আন্তরিকতার ঘাটতি  রাখবো  না।

 

রিফাত আরা মৌরি জানান,

যতদিন এই উপজেলায় দায়িত্বে থাকব, শতভাগ আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।”

 

দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউএনও রিফাত আরা মৌরিকে বিভিন্ন সময় মাঠে দেখা গেছে—কখনো কাদামাটি ভেঙে পথ হেঁটে যেতে, কখনো জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হতে কিংবা জনগণের সরাসরি সমস্যার কথা শুনতে। জনগণের চোখে একজন মানবিক ও সচেতন প্রশাসকের অনন্য দৃষ্টান্ত।

তার এই খোলামেলা ও মানবিক বার্তাটি ইতোমধ্যে গৌরনদীবাসীর মাঝে ব্যাপক প্রশংসা পেয়েছে। অনেকে মনে করছেন, “মানুষের পাশে থেকে প্রশাসনের দায়িত্ব পালনের এই দৃষ্টান্ত গৌরনদীর জন্য আশার আলো হয়ে উঠতে পারে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)