1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বানারীপাড়ায় শেরেবাংলা স্পোর্টস একাডেমির উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

বানারীপাড়ায় শেরেবাংলা স্পোর্টস একাডেমির উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জাকির হোসেন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৫৬ Time View

মা*দককে না বলো, মাঠে চলো

বানারীপাড়ায় শেরেবাংলা স্পোর্টস একাডেমির উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জাকির হোসেন, বানারীপাড়া :হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট। শেরেবাংলা স্পোর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় এসএসসি ব্যাচ ২০২০ বনাম এসএসসি ব্যাচ ২০২৪। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে ১-০ গোলে এসএসসি ব্যাচ ২০২৪ বিজয়ী হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন শেরেবাংলা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেন, সাংবাদিক মাসুদ হাওলাদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সৌরভ, যুবদল নেতা সোহাগ মুন্সি, রাব্বি সরদার, আকিব হাওলাদার এবং উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মোঃ আব্দুস সালাম। শেরেবাংলা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা গোলাম মাহমুদ মাহবুব মাস্টার বলেন মাদক থেকে দূরে রাখতে এবং বানারীপাড়া থেকে বিশ্বসেরা খেলোয়াড় বের করতে

শেরেবাংলা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠা করি। সকলের আন্তরিক সহযোগিতা পেলে এখান থেকে বিশ্বসেরা খেলোয়াড় বের হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদুর রহমান বলেন এরকম মহৎ উদ্যোগ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের খারাপ পথ থেকে রক্ষা করে। মাদক থেকে সমাজকে রক্ষা করে। এই মহতী উদ্যোগে আমার পক্ষ থেকে যদি কোন ধরনের সহায়তা প্রয়োজন হয় তাহলে আমি সেটা করব।

খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে থেকে তরুণ সমাজকে গঠনমূলক কাজে উদ্বুদ্ধ করার এই প্রচেষ্টাকে অতিথিরা সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)