1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কক্সবাজারে বন্য হাতির আক্র'মণে রিয়া মনির করুণ মৃ'ত্যু — পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কক্সবাজারে বন্য হাতির আক্র’মণে রিয়া মনির করুণ মৃ’ত্যু — পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৭৯ Time View

কক্সবাজারে বন্য হাতির আক্রমণে রিয়া মনির করুণ মৃত্যু — পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজার সদর উপজেলার জানারঘোনা এলাকার পাহাড় ও বন সংলগ্ন সরকারি বনভূমিতে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছে অনেক পরিবার। এমনই একটি পরিবারে বসবাস করতেন রিয়া মনি (১৯)। তার স্বামী একজন অটোরিকশা চালক। দরিদ্রতা আর কঠিন বাস্তবতায় কাটছিল তাদের জীবন।

গত ১৯ জুন ২০২৫, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে, রিয়া মনি পার্শ্ববর্তী খালার বাড়িতে যাওয়ার পথে দলছুট একটি বন্য হাতির সামনে পড়েন। আকস্মিকভাবে হাতির আক্রমণে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর ২০ জুন ২০২৫ তারিখে উপজেলা প্রশাসন এবং কক্সবাজার সদর থানার সহায়তায় মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বাবার বাড়িতে দাফনের জন্য নেওয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঝিলংঝা বিট অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরাসরি উপস্থিত হয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা রিয়া মনির ১৪ মাস বয়সী কন্যাশিশুর খোঁজখবর নেন এবং প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এমন করুণ মৃত্যু ও প্রশাসনের তাৎক্ষণিক সহানুভূতিশীল পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

🕊️ দৈনিক আজকের শিরোনাম পরিবারের পক্ষ থেকে রিয়া মনির রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি—তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)