তোমায় দেখি প্রিয়া
মহসিন আলম মুহিন
-
Update Time :
শনিবার, ২১ জুন, ২০২৫
-
১১৬
Time View
তোমায় দেখি প্রিয়া
জল ছবিতে তোমায় দেখি-
তারার মাঝে তুমি,
মেঘের কোলে কেশ দেখি
চাঁদেও তোমার “ছবি”।।
তোমার গাঁয়ের রং যে দেখি
কাঁচা হলুদ মাঝে,
তোমার কথার শব্দ শুনি
ইলিশে গুঁড়ির কাছে।।
তোমার শাড়ির নক্সী দেখি
রংধনুদের গাঁয়,
তোমার নূপুর ধ্বনি শুনি
নীল পরীদের পায়।।
তোমার প্রেমের বিরহ দেখি
সকল কবিতায়,
তোমার মিলন মালা দেখি
সুরের ব্যঞ্জনায়।।
তোমার কাছে হাজার চাওয়া
আমার শুধু তুমি,
তুমি আছো “পরীর” মতো
আমার শূন্য ভূমি।।
তোমার বাড়ি আমার বাড়ি
মাঝে অনেক দূর,
আমি বাজাই-“মধুর বাঁশি”
তুমি যে তার সুর।।
লেখক….
কবি;-মহসিন আলম মুহিন
Please Share This Post in Your Social Media
More News Of This Category