1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বগুড়ায় বি'দেশী পি'স্তল, গু'লি ও ম্যাগ'জিনসহ শীর্ষ স'ন্ত্রাসী আব্দুর রহিম গ্রে'ফতার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

বগুড়ায় বি’দেশী পি’স্তল, গু’লি ও ম্যাগ’জিনসহ শীর্ষ স’ন্ত্রাসী আব্দুর রহিম গ্রে’ফতার

মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৬৬ Time View

বগুড়ায় বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিম গ্রেফতার

মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ বগুড়ায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ আব্দুর রহিম (৩১) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (১৫ জুন) দিবাগত রাত ২টার দিকে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া ডিবির ইনচার্জ ওসি মো. ইকবাল বাহারের নেতৃত্বে এসআই আরিফুল রহমানসহ একটি ডিবি টিম নিশিন্দারা চকরপাড়ায় অভিযান চালায়। অভিযানের সময় আব্দুর রহিমের দেখানো মতে তার শয়নঘরের খাটের তোষকের নিচ থেকে আমেরিকান তৈরি একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুর রহিম নিশিন্দারা চকরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। পুলিশের ভাষ্য মতে, তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০১৮ সালে শহরের কলোনি এলাকায় আলোচিত শাকিল হত্যাকাণ্ডসহ মোট ছয়টি মামলা তার বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আব্দুর রহিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে চলমান ও অতীত অপরাধের বিষয়ে আরও তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)