আগামী ১৪ জুন বাংলাদেশের বহু আলোচিত “দৈনিক আজকের শিরোনাম”-এর প্রথম প্রতিষ্ঠািবাষিকী উপলক্ষে বাংলাদেশ জনকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারন সম্পাদক ও স্বতন্ত্র বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক মোঃ বিল্লাল হোসাইন জয় মহোদয় শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেন যে আরেকটি গর্বিত মাইলফলক—প্রতিষ্ঠাবার্ষিকী।
সত্য ও ন্যায়ের পথে, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু হয়েছিল দৈনিক আজকের শিরোনাম আজ সেই যাত্রা আরও একধাপ এগিয়ে গেল।
আমি বিশ্বাস করি, সংবাদ শুধু তথ্য নয়—এটি সমাজ পরিবর্তনের ব্যবস্থা এই বিশ্বাস থেকে আমি/আমরা কখনো আপস করিনি, কখনো করি না, করব না। “সত্যের সন্ধানে নির্ভীক তথ্য”—এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে প্রতিটি রিপোর্ট, প্রতিটি শিরোনাম আমরা গড়েছি দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে।
এই বিশেষ দিনে কৃতজ্ঞতা জানাই আমাদের পাঠক, শুভানুধ্যায়ী, সাংবাদিক, প্রতিবেদক, সম্পাদক এবং পুরো টিমকে—যাঁদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও সাহসিকতায় “দৈনিক আজকের শিরোনাম” আজ দেশের গণমাধ্যম অঙ্গনে একটি বিশ্বস্ত নাম।
আসুন, আমরা একসঙ্গে অঙ্গীকার করি—সত্যের পথচলায়, মানুষের পাশে থেকে আমরা ভবিষ্যতেও নির্ভীক ও নির্মোহ সাংবাদিকতা চালিয়ে যাব।
শুভ প্রতিষ্ঠাবার্ষিকী!