কেদারপুর এলাকাবাসীর উদ্যোগে রাস্তা মেরামত
মোঃ রফিকুল ইসলামঃ বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের এলাকাবাসীর চাঁদার টাকায় রাস্তা মেরামত করা হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার এবং মাটি ভরাট না করার ফলে রাস্তাটির বিভিন্ন অংশ হতে মাটি সরে যাওয়ায় ছোট-বড় খানা খন্দ এবং গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। বাধ্য হয়ে এলাকাবাসী মিলে চাঁদা দিয়ে ও নিজশ্রমে রাস্তাটি মেরামত করেন বলে জানা যায়। গত সোমবার হতে বৃহস্পতিবার কাজটি শুরু করে (১২ জুন) তিনদিনে মেরামত করেন।
এলাকাবাসী জানান, কেদারপুর ইউনিয়নের
৭০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় (ফকির বাড়ি স্কুল) হইতে কাশমির প্যাদা বাড়ি হয়ে স্টীমারঘাট বাজার পর্যন্ত। গ্রামের রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ, স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা যাতায়াত করে। গ্রামের প্রধান রাস্তা হলেও দীর্ঘদিন যাবত সংস্কার এবং মাটি ভরাট না করার ফলে রাস্তাটির বিভিন্ন অংশ হতে মাটি সরে যাওয়ায় ছোট-বড় খানা খন্দ এবং গর্ত সৃষ্টি হয়। ফলে বর্ষাকালে এসব গর্তে বৃষ্টির পানি জমে প্রচুর কর্দমার সৃষ্টি হলে এলাকাবাসীর চলাচলে অযোগ্য হয়ে পড়ে। স্থানীয় সরকারের উদ্যোগে অনেক দিন ধরে কোন সংস্কার কাজ না হওয়ায় শেষ পর্যন্ত এলাকাবাসী নিজেরাই চাঁদা উত্তোলন করে রাস্তা মেরামত কাজের উদ্যোগ নেন।
সংস্কার কাজের সাথে জরিতরা জানান, ৭০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়(ফকির বাড়ি স্কুল) হইতে কাশমির প্যাদা বাড়ি থেকে স্টীমারঘাট বাজার পর্যন্ত গ্রামের প্রায় এক কিলোমিটার রাস্তাটি দীর্ঘ দিন যাবত অবহেলিত অবস্থায় থাকার ফলে অনেক দিন ধরেই চলাচলের অযোগ্য। রাস্তাটি প্রায় ২০ বছর যাবত কোন সংস্কার হয়নি। মাঝে মধ্যে নিজেদের উদ্যোগে মজুর নিয়ে গর্ত হলে তা ভরাট করে দিতেন এলাকাবাসী । শেষ পর্যন্ত এলাকার যুবকদের উদ্যোগে চাঁদা সংগ্রহ করে এলাকাবাসী নিজেরাই রাস্তা মেরামতের কাজে হাত দিয়েছেন।
এলাকা বাসির প্রানের দাবি, যথাযথ র্কতৃপক্ষের নিকট আকুল আবেদন,এই রাস্তার টেকসই উন্নয়ন করে দিয়ে,তাদের চলাচলের জন্য রাস্তাটি উপযোগী করে তুলুন।