1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র কাছারি বাড়িতে হাম'লায় দুই জন গ্রে'ফতার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র কাছারি বাড়িতে হাম’লায় দুই জন গ্রে’ফতার

মো: সুজন আহমেদ সিরাজগঞ্জ
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১০১ Time View

কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র কাছারি বাড়িতে হামলায় দুই জন গ্রেফতার

মো: সুজন আহমেদ সিরাজগঞ্জ::সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার করতোয়া ব্রিজঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-পৌরসভার দ্বারিয়াপুর লোদীপাড়া মহল্লার মৃত হেলাল আকন্দের ছেলে মো: সারদুল আকন্দ রত্ন (১৯) ও রুপপুর নতুনপাড়া গ্রামের হাজী হায়দার আলীর ছেলে মো: আব্দুস সালাম (৪৩)। দুই জনই শাহজাদপুর থানার বাসিন্দা। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মো: কামরুজ্জামান বলেন, তদন্তে অভিযুক্তদের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রেখেছি ।প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কাছারি বাড়িতে ঈদের ছুটির সময় প্রবাসী এক দর্শনার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উক্ত ঘটনার সূত্রপাত ৮ জুন, যখন পার্কিং ফি নিয়ে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির সৃষ্টি হয় এবং অভিযোগ অনুযায়ী ওই দর্শনার্থীকে অফিস কক্ষে আটকে রেখে লাঞ্ছিত করা হয়েছিলো । এ ঘটনায় স্থানীয় জনসাধারণ ক্ষুব্ধ হয়ে ১০ জুন মানববন্ধনের ব্যানারে কাছারি বাড়িতে বিক্ষোভ ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রে আনতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য কাছারি বাড়িতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক শেখ কামাল হোসেনের নেতৃত্বে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কাস্টোডিয়ানের পক্ষ থেকে শাহজাদপুর থানায় একটি  মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে শাহজাদপুরে রবীন্দ্র কাচারী বাড়ি অডিটরিয়ামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার নেতৃত্বে ভাঙচুরের প্রতিবাদের সংবাদ সম্মেল ও  করেছে ১২ ই জুন উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)