বগুড়ায় প্রাইভেট কারে মিলল গাঁ’জা, ৩ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র
মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ বগুড়ায় ৬১ কেজি গাঁ’জাসহ তিন মা’দক কারবারিকে গ্রে’প্তার করেছে র্যাব। গত রোববার (১ জুন) রাত ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রে’প্তার করা হয়।
গ্রে’প্তার মা’দক কারবারিরা হলেন, লালমনিরহাট জেলার সদর উপজেলার ইটাপোতা এলাকার সুলতান আলীর ছেলে মিলন বাবু (২৩), মুনছুর আলীর ছেলে সোহেল রানা (২৬) ও সুরুজ আলীর ছেলে সুজন বাদশা।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন র্যাব-১২
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রহবল এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশি করলে ৬১ কেজি গাঁ’জা উদ্ধার ও ৩ মা’দক কারবারিকে আট’ক করে র্যাব-১২ সদস্যরা।
তিনি আরো জানান, মা’দক কারবারির সাথে জড়িত এই ব্যক্তিদের আটকের পর শিবগঞ্জ থানায় মা’দক মা’মলা দায়ের করে তাদের গ্রে’প্তার দেখানো হয়েছে। পরে আ’সামিদের আদালতে পাঠানো হয়েছে।