বগুড়ার কাহালু সবাইকে কাঁদিয়া না ফেরার দেশে চলে গেলন অধ্যক্ষ মাওলানা তায়েব আলী জানাজা নামাজ সম্পন্ন,
মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা গ্রামের শ্রেষ্ঠ সন্তান সবাইকে কাঁদিয়া হাজারো জনতার অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কাহালু উপজেলা ৩ বারের সাবেক চেয়ারম্যান ও বগুড়া-৪ কাহালু নন্দীগ্রাম এলাকা থেকে জামায়াতের মনোনীত প্রার্থী, বর্ষিয়ান রাজনীতিবীদ,ইসলামী আন্দোলনের বটবৃক্ষ,হাজারো আলেমের উস্তাদ মরহুম অধ্যক্ষ মাওঃ তায়েব আলী জানাজা নামাজ আজ সোমবার সকালে মালঞ্চা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।জানাযা নামাজে এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ রফিকুল ইসলাম খাঁন,কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক,কাহালু- নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য, আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন,নির্বাহী সদস্য অধ্যক্ষ মাওলানা শাহাবুদ্দীন,জামায়াত নেতা অধ্যাপক মাওলানা আব্দুর রহিম,মোঃ গোলাম রব্বানী,অধ্যাক্ষ মাওলানা আব্দুল হক সরকার, মোঃহাবিবুর রহমান সোহেল,মাওলানা মোঃ মানছুর রহমান, মাওলানা মোঃ আলমগীর হোসাইন,মোঃ সাইয়েক নজরুল ইসলাম মোঃ আব্দুস শহিদ খাঁন সহ প্রমুখ। উল্লেখ্য যে জানাজা নামাজে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন ।মালঞ্চা উচ্চবিদ্যালয়ে জানাজা নামাজ শেষে গুড়বিশা গ্রামে তার পারিবারিক কবর স্থানে তার দাফনকাজ সম্পন্ন করা হয়েছে।আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করেন।