1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
রংপুর বিভাগে এখন পর্যন্ত সবচেয়ে বড়গরু সুন্দরগঞ্জের সম্রাট - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

রংপুর বিভাগে এখন পর্যন্ত সবচেয়ে বড়গরু সুন্দরগঞ্জের সম্রাট

রংপুর অফিস।
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৪৫ Time View

রংপুর বিভাগে এখন পর্যন্ত সবচেয়ে বড়গরু সুন্দরগঞ্জের সম্রাট

রংপুর অফিস:আসন্ন ঈদুল আজহাকে ঘিরে আলোচনায় এসেছে একটি কোরবানির ষাঁড়। যার নাম রাখা হয়েছে সম্রাট । সাদা-কালো মিশ্র রঙের ২৪ মণ ওজনের হরেস্ট্রিয়ান ফ্রিজিয়ান জাতের জাতের সংকর এই ষাঁড়টি দেখতে যেন বিশাল পাহাড়। এই গরুটিকে ভালোবেসে সন্তানের মতো লালন-পালন করেছেন রাশেদুল ।

এ কারণে রাশিদুলের ছেলে ভালোবেসে নাম রেখেছেন সম্রাট। কোরবানির জন্য প্রস্তুত এ গরুটির দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা।জানা যায় রাশেদুলের বাড়ি, রংপুর, বিভাগে. গাইবান্ধা, জেলার. সুন্দরগঞ্জ, উপজেলা.  তালুকসর্বানন্দ,গ্রামে. (ডাকঘরঃ নলডাঙ্গাঁ)।

এলাকাবাসি ওরাশেদুলের তথ্য অনুযায়ী গত  তিন বছর আগে শখের বসে একটি গাভি ওবাছুরসহ ক্রয় করেন রাশেদুল ।অভাবের সংসার গাভিটিকে বেশিদিন রাখতে পারিনাই তিনি, তবে  হরেস্ট্রিয়ান ফ্রিজিয়ান  জাতের সংকর এই গরুটিকে ভালোবেসে সন্তানের মতো লালন-পালন করেছেন, দীর্ঘ সাড়ে তিন বছর পরিশ্রম আর মমতার ফল হিসেবে  সম্রাট এবার কোরবানির হাট কাঁপাবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী।

জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলা নলডাঙ্গা  বাজার থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তর,পূর্বে  অবস্থিত  তালুকসর্বানন্দ গ্রাম রাশেদুলের বাড়ি।গরুটির শরীরজুড়ে সাদা-কালো মিশ্র রং, সুঠাম গড়ন, শান্ত স্বভাব। গরুটির উচ্চতা প্রায় ৬ ফুট, দৈর্ঘ্য ৮ ফুট এবং আনুমানিক ওজন প্রায় ২৪ মণ বলে দাবি করেন রাশিদুল। দাম হাঁকা হয়েছে ৮ লাখ টাকা। এই বিশালদেহী গরুটিকে এক নজর দেখতে সকাল-বিকেল ভিড় করছে দূর-দূরান্তের মানুষ।

স্থানীয় বাসিন্দা লুৎফর  বলেন, ‘রাশেদুলের গরুটি যেমন বড়, তেমনি স্বাস্থ্যবান ও সুন্দর। এমন গরু আমাদের মতো গ্রাম এলাকায় কোনো বাড়িতে  আমি দেখিনাই।  এবারের কোরবানিতে  সম্রাট’ দারুণ সাড়া ফেলবে।

রাশেদুল জানায় ‘আমি কৃষি কাজ করি নিজে বেশি জমি নাই।সংসার চলানো ক্ষেত্রে অন্য অন্য কাজও করতে হয় আমাকে। এই গরুটাকে আমি নিজের সন্তানের মতো করে বড় করেছি।সাড়ে  তিন বছর ধরে প্রতিদিন  খাওয়ানো, গোসল করানো, পরিচর্যা করেছি। কখনো কৃত্রিম কিছু খাওয়াইনি কারণ আমার সংসারে অভাব-অনটন লেগে থাকে সারাক্ষণ। তাই নিজের সাধ্যমতে খর,ভূষি, চালের তুষ বা গুরা, লেবু, মাঝে মধ্যে কলা,আর কিছু কাঁচা ঘাস। আমার বিশ্বাস, সুন্দরগঞ্জ তো বটেই, পুরো রংপুর বিভাগে এটাই হবে সবচেয়ে আকর্ষণীয় ষাঁড়।’

তিনি আরও বলেন, ‘বিশালদেহী সম্রাটকে আসন্ন কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে। রোগ বালাইয়ের হাত থেকে রক্ষা করতে চিকিৎসকের পরামর্শে ওষুধপত্র ব্যবহার করা হয়েছে। তাছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে গরুটিকে প্রস্তুত করা হয়েছে। দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ গরুটি ক্রয় করতে পারবেন। ক্রয় করার পর দেশের যেকোনো প্রান্তে গরুটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমার তরফ থেকে করা হবে। স্থানীয় হাটে নিয়ে বিক্রয় করা হবে না।

সমাজের অনেক বৃত্তশালী আছেন, যারা বড় বড় গরু কোরবানি দিয়ে থাকেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ভালোবাসা সম্রাটকে আপনার কুরবানীর জন্য ক্রয় করিবেন।  আমাদের সাথে যোগাযোগ করার জন্য দুটি হোয়াটঅ্যাপ নাম্বার দেওয়া হলো ০১৭৬৫৯০৩৬৫৮. ০১৭৯৫৫০৩৬১৫।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)