বগুড়ার যুবলীগের সা. সম্পাদক ডাবলু, আ’ লীগ নেতা হিরো ও কাউন্সিলর আরিফ গ্রে’ফ’তার
মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ কার্যক্রম নি’ষি’দ্ধ সংগঠন যুবলীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু (৪৫) ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাসরাফি হিরো (৩৫) ও বগুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুর রহমান আরিফ (৩৫)কে গ্রে’ফতার করা হয়েছে। আজ শুক্রবার (২৩ মে) রাতে পুলিশ ঢাকার গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রে’ফতার করে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলিস্তান এলাকা থেকে তাদের গ্রে’ফতার করা হয়। গত বছর ২০২৪ সালের আগষ্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বগুড়ায় ছাত্র হ’ত্যা, হা’মলা, বি’স্ফো’র’ণ’সহ বিভিন্ন অভিযোগে এই তিন জনের বিরুদ্ধে একাধিক মা’মলা রয়েছে। আগামীকাল শনিবার তাদের বগুড়ায় আনা হতে পারে বলে জানা গেছে।