1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
জাকের পার্টির প্রতীক ব্যবহার নিয়ে ঝালকাঠিতে বিতর্ক: তীব্র প্রতিবাদ ও নিন্দা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

জাকের পার্টির প্রতীক ব্যবহার নিয়ে ঝালকাঠিতে বিতর্ক: তীব্র প্রতিবাদ ও নিন্দা

ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৪২ Time View

জাকের পার্টির প্রতীক ব্যবহার নিয়ে ঝালকাঠিতে বিতর্ক: তীব্র প্রতিবাদ ও নিন্দা

ঝালোকাঠি প্রতিনিধি :ঝালকাঠি, ২৪ মে ২০২৫: ঝালকাঠি জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে। সভাপতি প্রার্থী টিপু সুলতান, যিনি জেলা শ্রমিক দলের আহ্বায়ক হিসেবে পরিচিত, তার নির্বাচনী প্রচারণায় প্রতীক হিসেবে গোলাপ ফুল ব্যবহার করায় দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গোলাপ ফুল প্রতীকটি জাকের পার্টির নিবন্ধিত নির্বাচন কমিশন স্বীকৃত প্রতীক, যা দলটির অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, কোন নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীক সেই দলের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। এই নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনে জাকের পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে জাকের পার্টির হাজারো সমর্থক ক্ষোভে ফেটে পড়েছেন এবং পোস্ট, মন্তব্য ও প্রতিবাদমূলক বার্তার মাধ্যমে এই অপব্যবহারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। একইসাথে ঝালকাঠি জেলা জাকের পার্টি এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাও অনানুষ্ঠানিক ভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

জাকের পার্টি, যা বাংলাদেশে নিবন্ধিত ১৬তম রাজনৈতিক দল, তাদের প্রতীক ‘গোলাপ ফুল’ ব্যবহার করায় এই ঘটনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাসিমুল হাসান জানিয়েছেন, “এই নির্বাচনটি সম্পূর্ণ নৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হবে এবং একটি দৃষ্টান্ত স্থাপন করবে।” তবে প্রশ্ন উঠেছে, কমিশনারের দৃষ্টিতে কি এই প্রতীক অপব্যবহারের বিষয়টি এড়িয়ে যাওয়া হলো? সংশ্লিষ্ট মহলের মতে, এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

জাকের পার্টি এই অবমাননার তীব্র প্রতিবাদ জানিয়ে, দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)