1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
প্রথম ম্যাচেই দিল্লির একাদশে মোস্তাফিজ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

প্রথম ম্যাচেই দিল্লির একাদশে মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১১১ Time View

প্রথম ম্যাচেই দিল্লির একাদশে মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদন : অনেক নাটকীয়তার পর আইপিএলে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। তবে গতকালই বাংলাদেশের হয়ে মাঠে নামায় আর আজ (রোববার) দিল্লির ম্যাচ থাকায় চব্বিশ ঘণ্টার ব্যবধানে ফিজ দুই ম্যাচ খেলবেন কি না সে নিয়ে সন্দেহ ছিল। তবে ভ্রমণক্লান্ত মোস্তাফিজের ওপরই ভরসা রাখছে দিল্লি। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ম্যাচে দিল্লির একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশের পেস বোলিং তারকা মোস্তাফিজুর রহমান।

দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্সের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতেছেন গুজরাট অধিনায়ক শুভমান গিল এবং বেছে নিয়েছেন প্রথমে ফিল্ডিং। অর্থাৎ ব্যাটিং দিয়ে ম্যাচ শুরু করছে দিল্লি ক্যাপিটালস।টস জেতার পর গুজরাট অধিনায়ক গিল জানান, ‘আমরা বোলিং নিয়েছি। নতুন করে শুরু করাটা কঠিন, তবে এই বিরতি পেসারদের বিশ্রাম দিয়েছে, কাগিসো রাবাদা ফিরেছে—এটা বড় ব্যাপার। আমরা ভালো ছন্দে আছি, তবে তিনটা ম্যাচই জিততে হবে। আমাদের ফিল্ডিং আগের মতো ভালো ছিল না, সে জায়গায় কাজ করেছি। সবাই যেন নিজেকে ফিরে পায়, সেই প্রত্যাশা। উইকেটটা ভালো, রানপ্রসবা, আজ বড় স্কোর হতে পারে। একটাই পরিবর্তন—রাবাদা ফিরেছেন।’

অন্যদিকে দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল বলেন, ‘আমরাও ফিল্ডিং নিতে চেয়েছিলাম, তবে এখন ভালো স্কোর করার দিকেই মনোযোগ। আমরা ধাপে ধাপে ভাবছি, কোয়ালিফিকেশন নয়, এখন কেবল এই ম্যাচটাই গুরুত্বপূর্ণ। স্টার্কের ব্যাপারে ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করি, তবে চাই সবাই ১০০% ফিট থাকুক। আগের মতোই তিন পেসার ও তিন স্পিনার নিয়ে খেলছি। মাধব তিওয়ারির জায়গায় দলে এসেছে বিপরাজ নিগম, আর মোস্তাফিজ খেলছেন স্টার্কের বদলে।’দুই দলের একাদশ ও ইমপ্যাক্ট সাবস:

দিল্লি ক্যাপিটালস (DC)

প্লেয়িং একাদশ:

ফাফ ডু প্লেসিস, অভিষেক পোরেল, সমীর রিজভী, কে.এল. রাহুল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, কুলদীপ যাদব, টি. নটরাজন, মোস্তাফিজুর রহমান

ইমপ্যাক্ট সাবস:

ত্রিপুরানা বিজয়, মাধব তিওয়ারি, করুণ নাইর, সেদিকুল্লাহ আতাল, দুশমন্থ চামিরা

গুজরাট টাইটান্স (GT)

প্লেয়িং একাদশ:

শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), শারফেন রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, কাগিসো রাবাদা, আরশাদ খান, সাই কিশোর, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা

ইমপ্যাক্ট সাবস:

সাই সুদর্শন, ওয়াশিংটন সুন্দর, মহিপাল লোমরর, অনুজ রাওয়াত, দাসুন শানাকা

এর আগে গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন ফিজ। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তুলে নিয়েছেন ২টি মূল্যবান উইকেট। কিন্তু ম্যাচ শেষ না হতেই নতুন মিশনের প্রস্তুতি! বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে তাকে পাচ্ছে না। কারণ আজ রাতেই আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামছেন মুস্তাফিজ।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)