বগুড়া পৌরসভা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে ফুলের শুভেচ্ছা!!
মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ লন্ডন সফর শেষে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা দেশে ফিরে আসলে বুধবার সকালে কালিতলা বাসভবনে তাঁর সাথে কুশল বিনিময় করেন এবং ফুলের শুভেচ্ছা জানান বগুড়া পৌরসভা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ পেস্তা, সহ সভাপতি সজল কুমার নিপু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক শাফিদুল হক আখের, সৌরভ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামিম রহমান, কোষাধ্যক্ষ মিনহাজুল ইসলাম, কনজার্ভেন্সি { সিআই } মামুনুর রশীদ, ৫নং ওয়ার্ড সহকারী বেলাল হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।