গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শাহীন খন্দকার প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, বিএনপির নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জামায়াতে ইসলামী সাবেক জেলা আমির ডাক্তার আব্দুর রহিম সরকার, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল হোসেন সরকার,গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা )বুলবুল ইসলাম,গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সভাপতি রবিউল কবির মনু,ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আকরাম হোসেন রাজু, সেক্রেটারী মাওলানা আব্দুল মোমিন সিরাজী, সাবেক সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসেন,মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রাহেনুল ইসলাম জুয়েল, রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক শাহিন, সহ-সভাপতি হারুন রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক সাইফুল ইসলামসহ ফায়ার সার্ভিস ও ট্রাফিক পুলিশসহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।