1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
মহান মে দিবসে বগুড়ায় নানা কর্মসূচি পালিত - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

মহান মে দিবসে বগুড়ায় নানা কর্মসূচি পালিত

মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮৩ Time View

মহান মে দিবসে বগুড়ায় নানা কর্মসূচি পালিত

মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৯টায় জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বগুড়ার যৌথ উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার উপ-পরিচালক মোহাম্মদ শহিদুজ্জামান। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বক্তব্য দেন।
এদিকে মহান মে দিবস উপলক্ষে জেলা শ্রমিক দল দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করে। সংগঠনের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শহরের সাতমাথায় পৃথক একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী। বক্তব্য দেন বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, এরশাদুল বারী এরশাদ ও আনোয়ারুল ইসলাম।
এছাড়াও, সাতমাথায় জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফিজুর রহমান। সেখানে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, জাহেরুল ইসলাম, জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সভাপতি আলমগীর হোসেন আলম, মাহমুদ শরীফ মিঠু ও লিটন শেখ বাঘা।
মে দিবস উপলক্ষে বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন, লেদ শ্রমিক ইউনিয়নসহ শতাধিক শ্রমিক সংগঠন র‍্যালি ও সমাবেশের আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)