আট মাসের বকেয়া বেতনের দাবিতে জনকণ্ঠের সাংবাদিক ও কর্মীদের অবস্থান কর্মসূচি
জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক ও অন্যান্য কর্মীরা আট মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে পত্রিকার প্রধান কার্যালয়ের নিচে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ন্যায্য পাওনার দাবিতে ব্যানার, প্ল্যাকার্ডসহ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে থাকেন।
বক্তারা বলেন, “আট মাস ধরে বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। সংবাদপত্রের জন্য আমরা
নিয়মিত কাজ করলেও কর্তৃপক্ষ আমাদের সাথে চরম বৈষম্য করছে।” তারা আরও জানান, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি।